পতেঙ্গায় ফারুক হত্যা মামলার ৪ আসামী গ্রেপ্তার

আপডেট: ৮ জানুয়ারী ২০১৯ ৭:৫৮ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ৮ জানুয়ারী ২০১৯, মঙ্গলবার ০৮:০০ পিএম |

চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানার নিহত যুবলীগকর্মী মো. ফারুক হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মহানগর পুলিশের উপ-কমিশনার (বন্দরজোন) মো. হামিদুল আলম।

গ্রেপ্তাকৃতরা হলেন- মো. রাশেদ (৩৫), মো. মামুনুর রশিদ (৩০), মো. সজিব (২০) ও মো. ইলিয়াছ (৩২)।

উপ-কমিশনার মো.হামিদুল আলম বলেন, নিহত ফারুককে হত্যা মামলার ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এর আগে সোমবার ভোরে পতেঙ্গা থানার পুরাতন কন্ট্রোল মোড়ের আসিফ স্টোরের সামনে মো. ফারুককে খুন করে রেখে পালিয়ে যায় হত্যাকারীরা। এ ঘটনায় মো. রাশেদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন নিহতের বড় ভাই মো. জসিম।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post