স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ৮ জানুয়ারী ২০১৯, মঙ্গলবার ১০:৩৫ এএম |
চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকায় লরিচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৩ টার দিকে ইপিজেড মোড়ে ঢাকা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মধ্যে একজন বরগুনার রাজু মিয়া (৪০) বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে নিহত অপর ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মহানগরের আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বরেন, আজ ভোরে ইপিজেড ঢাকা হোটেলের সামনে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এ সময় সিএনজি চালিত অটোরিকশার লরির নিচে চাপা পড়ে অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতাল নেয়া হলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
