স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ৭ জানুয়ারী ২০১৯, সোমবার ০৯:২০ পিএম |
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়িতে অস্ত্রের কারখানা গড়ে তোলা দূর্ধর্ষ সন্ত্রাসী কালা মনির প্রকাশ ইউসুফ (৩৫) নিহত হয়েছেন।
সোমবার (৭ জানুয়ারী) সন্দ্বীপের রহমতপুর থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
এসময় তার মরদেহের পাশে একটি এলজি, এক নলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় ১৫ টি মামলা রয়েছে। কালামনির রহমতপুর ধলইপাড়ার মো. হোসেনের পোষ্যপুত্র।
জানা গেছে, বিকেলে কইট্যা তাহের গ্রুপের সাথে নিজ গ্রুপ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় কালা মনির। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনাও ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান বলেন, বিকেল ৫টার দিকে স্থানীয়রা বেড়িবাঁধে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এসময় তার মরদেহের পাশে একটি এলজি, এক নলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করা হয় তিনি জানান।
প্রসঙ্গত, গত বছরের ২৫ অক্টোবর সন্দ্বীপের রহমতপুর ধলইপাড়ায় কালামনিরের বাড়িতে বিশেষ অভিযান চালায় পুলিশ। সেই সময় তার বাড়িতে অস্ত্র কারখানার সন্ধান এবং ১৭টি বন্দুকসহ বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় কালামনিরের স্ত্রী হীরামনিকে।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
