স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ৬ জানুয়ারী ২০১৯, রবিবার ০৪:৩০ পিএম |
জমির সঠিক মূল্যে না পাওয়ার অভিযোগে মানবন্ধন করেছে চট্টগ্রামের ভূমির মালিকরা। রবিবার (৬ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ নিয়ে নির্মিত টানেলের পূর্বপ্রান্তে আনোয়ারায় অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যে না দেওয়ার অভিযোগ করেছে ভূমির প্রকৃত মালিকরা। একই সাথে পূর্নবাসনের পূর্বে বাস্তচ্যুত না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোরালো আহ্বান জানান।
তারা আরো বলেন, বর্তমান সরকার যুযোপযোগী সিদ্ধান্তে অনুযায়ী কর্ণফুলী টানেল অতি সময়ের মধ্যে পদ্মা সেতু ও পায়রা বন্দর সমুদ্রে প্রকল্পের মত করে নির্মাণ করা হোক। কিন্তু আমরা প্রকল্পের আওতায় সরকারী নিয়ম অনুযায়ী জমি অধিগ্রহণ করা হচ্ছে না। শুধু তাই নয়- এতোগুলো পরিবারকে পুর্নবাসন না করে বর্তমানে প্রকল্পের কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছে।
অবিলম্বে প্রকল্প বন্ধ করে দ্রæত সময়ে মধ্যে প্রকৃত ভূমির মালিকদের পুর্নবাসন করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামণা করেন।
জানতে চাইলে মানববন্ধনের প্রধান সমন্বয়ক মুক্তিযোদ্ধা-সমাজ উন্নয়নকর্মী লিয়াকত আলী চৌধুরী বলেন, সরকারি নিয়ম অনুযায়ী জমি অধিগ্রহণ করতে হলে মৌজা দাম অনুযায়ী জমির মূল্য পরিশোধ করতে হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির দাম অনুযায়ী তিনগুণের জায়গায় দেড়গুণ দাম পরিশোধ করা হচ্ছে না। যা খুবই দুঃখজনক।
মানববন্ধন শেষে ভূমির মালিকরা চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয় জানান জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
