স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ৬ জানুয়ারী ২০১৯, রবিবার ০৪:১০ পিএম |
একাদশ জাতীয় সংসদে নতুন মন্ত্রী সভার শপথ গ্রহণের আজ বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
রবিবার দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী তালিকা অনুসারে শপথের জন্য এই ফোন করে জানানো হয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।
শপথ বাক্য অনুষ্ঠান পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
এদিকে এই শপথ অনুষ্ঠানের ইতোমধ্যে চট্টগ্রাম থেকে ফোন পেয়েছেন সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিষয়টি জানিয়েছেন তারাই দুজনের ঘনিষ্ঠজন। এছাড়া শপথের ডাক পেয়েছেন বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য বর্তমান প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
এর আগে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। বিরোধী দলে থাকছে জাতীয় পার্টি।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
