চট্টগ্রামে পৃথক ট্রেনের ধাক্কায় দুজন নিহত

আপডেট: ৬ জানুয়ারী ২০১৯ ১:৩৯ অপরাহ্ন

করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ছবি: সংগৃহিত

চট্টগ্রাম | ৬ জানুয়ারী ২০১৯, রবিবার ০১:৩৫ পিএম |

চট্টগ্রামের পৃথক ট্রেনের দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে মিরসরাই উপজেলায় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ট্রেনের দুর্ঘটনায় মো.রফিক মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানান সীতাকুÐ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, রফিক মিয়া প্রকৃতির ডাকে সাড়া দিতে বসেছিলেন। ট্রেন আসার বিষয়টি তিনি খেয়াল করতে পারেননি। মাথায় ট্রেনের আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহত রফিক মিয়ার বাড়ি নোয়াখালীর মাইজদী উপজেলায়। পার্বত্য খাগড়াছড়িতে তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।

অপরদিকে, রবিবার চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটের অদূরে রেললাইনের ২/৩ নম্বর সাইট এলাকায় একই ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা আরও এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলাম।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post