‘ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ বিমান বিশ্ববাজারে স্থান দখল করবে’

আপডেট: ৪ জানুয়ারী ২০১৯ ৭:০৬ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ৪ জানুয়ারী ২০১৯, শুক্রবার ০৭:০০ পিএম |

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের চট্টগ্রাম বিমানবন্দর ষ্টেশনে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বিমান কর্তৃপক্ষ।

শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে অালোচনা সভা ও প্রীতিভোজের আয়োজনের মধ্যে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিমানবন্দর চট্টগ্রাম শাখার ষ্টেশনের ব্যবস্থাপনা পরিচালক গোলাম নাসের অাজিমী, বিমান শ্রমিক (সিবিএ)চট্টগ্রাম শাখার সভাপতি দিদারুল অালম চৌধুরী সহ অারো অনেকে।

সভায় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক গোলাম নাসের অাজিমী। তিনি বলেন, বিমানে নতুন নতুন বহর যোগ করছে বর্তমান সরকার, সবার ঐকান্তিক প্রচেষ্টায় কাধে কাধ মিলিয়ে কাজ করলে বিমান বিশ্ববাজারে স্থান দখল করে নিতে পারবে আমাদের প্রত্যাশা।

সিবিএ সভাপতি দিদারুল অালম বলেন, বিমানের লোকবল কম থাকা স্বত্বেও বিমানের প্রতি সবার ভালোবাসা অাছে বলে কাজে বিগ্ন ঘটেনা। এই ভালোবাসাই একদিন বাংলাদেশ বিমানকে বিশ্বের দরবারে সম্মানের স্থানে নিয়ে যাবে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post