গিয়াসকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

আপডেট: ১ জানুয়ারী ২০১৯ ৬:৩৪ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১ জানুয়ারী ২০১৯, মঙ্গলবার ০৬:৩০ পিএম |

বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে নাশকতা ও বিষ্ফোরক মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের আদালত এ আদেশ দেন বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে গত বছরের ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের রাউজান থানায় দায়ের হওয়া নাশকতা ও বিষ্ফোরক মামলায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post