অনলাইন | সিটিজিসান.কম
ফেনী | ৩০ ডিসেম্বর ২০১৮, রবিবার ১০:৩০ এএম |

ফেনীর ছাগলনাইয়া প্রাথমিক বিদ্যালয়ে দেড় ঘণ্টায় ১৪শ’ ভোট কাস্টের অভিযোগ করেছেন ফেনী-১ আসনের বিএনপির পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম মজনু।
মজনুর অভিযোগ, আমার আসনে পূর্ব ছাগলনাইয়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় গিয়ে দেখতে পাই প্রায় ১৪শ’ ভোট কাস্টিং হয়েছে। এত অল্প সময়ে এতো বিপুল পরিমাণ ভোট গ্রহণের বিষয়টি আমার কাছে রহস্যজনক মনে হয়েছে। এই ভোটগুলো গতকাল রাতেই কাস্টিং হয়েছে। সবগুলো কেন্দ্রেই একই অবস্থা।
তিনি অভিযোগ করে বলেন, প্রিজাইডিং অফিসারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনও উত্তর দিতে পারেননি।
এ অভিযোগের বিষয়ে প্রিজাইডিং অফিসার দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, পূর্ব ছাগলনাইয়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ৩৪৮২টি ভোট রয়েছে। ভোট দেওয়ার জন্য ৬টি বুথ রয়েছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ১৩৫০ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার।
এস/সিএম/এসআইজে
Print This Post
