পটিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ৯:১৪ পূর্বাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ৩০ ডিসেম্বর ২০১৮, রবিবার ০৯:১০ এএম |

চট্টগ্রামের পটিয়ায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুশমপুরে এ ঘটনা ঘটে। নিহত দিল মোহাম্মদ বাপা (৩৫) ইউনিয়নের যুবলীগের সহ-সম্পাদক ছিলেন।

স্থানীয় যুবলীগ নেতা ইউসুফের দাবি, দিল মোহাম্মদ বাচার ভাই আওয়ামী লীগ নেতা কায়সারের সঙ্গে স্থানীয় বিএনপি-জামায়াতের কয়েকজন নেতাকর্মীর কথা কাটাকাটি হয়।

এ সময় সেখানে যুবলীগ নেতা দ্বীন মোহাম্মদ বাপা গেলে তার সঙ্গেও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিএনপি-জামায়াতের কর্মীরা তাকে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই বাপার মৃত্যু হয়।

এ ঘটনায় এখনও পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। রাত পৌনে ১০টার দিকে পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নিয়ামতুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post