নোয়াখালীতে হামলা, ২ কেন্দে ভোটগ্রহণ স্থগিত

আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ৯:১০ পূর্বাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

নোয়াখালী | ৩০ ডিসেম্বর ২০১৮, রবিবার ০৯:১০ এএম |

নোয়াখালী- ২ ও ৩ আসনের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। হামলা ও নির্বাচনী সামগ্রী লুটের ঘটনায় এসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের শরীফপুর ইউনিয়নের ১৩৩ নং পূর্ব বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতেই দুর্বৃত্তরা ভোটের সরঞ্জাম লুট করে নিয়ে যায়। তাই আজ সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এদিকে নোয়াখালী-২ আসনের (সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক) সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বরী ইউনিয়নের মধ্য এবতেদায়ী নূরানী মাদরাসা কেন্দ্রেও হামলার ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রিসাইডিং অফিসার সোনাইমুড়ি উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান ও নির্বাচনী কর্মকর্তা শেখ ফরিদসহ সাতজন আহত হয়েছেন।

এছাড়া ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম লুট করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post