সৌদি সরকারে ব্যাপক পরিবর্তন

আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮ ১২:০২ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২৮ ডিসেম্বর ২০১৮, শুক্রবার ১১:৫৫ পিএম |

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডর পর সৌদি সরকার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার এক রাজকীয় ডিক্রিতে দেশটির পররাষ্ট্রসহ বেশ কয়েকটি মন্ত্রীকে বরখাস্তের আদেশ দেন সৌদি বাদশাহ সালমান।

সৌদি সরকারের অন্যতম আলোচিত ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইরকে পদচ্যুতে করে সেখানে প্রাক্তন অর্থমন্ত্রী ইব্রাহিম আল-আসাফকে নিয়োগ দেওয়া হয়েছে। গত বছর দুর্নীতিবিরোধী অভিযান চলাকালে ইব্রাহিমকে আটক করা হয়েছিল।

সৌদি বাদশাহ ন্যাশনাল গার্ডেও পরিবর্তন এনেছেন। ক্ষমতাশালী এই পদটিতে প্রধান প্রিন্স আব্দুল্লাহ বিন বানদারকে বদলে মুসাইদ আল-আইবানকে নিয়ে আসা হয়েছে। এছাড়া নতুন মন্ত্রণালয় মহাকাশ গবেষণা সংস্থাতেও পরিবর্তন আনা হয়েছে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post