চট্টগ্রাম কারাগারে হাজতির মৃত্যু

আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১০:০৯ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৬ ডিসেম্বর ২০১৮, বুধবার ১০:১৫ পিএম |

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. নাছির (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত নাছির চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরেঙ্গা গ্রামের মৃত হাজী মকবুল আহমেদ মাঝি বাড়ির মনির হোসেনের ছেলে।

বুধবার সকালে চমেক হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতালে পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে চট্টগ্রাম কারাগারে হাজতি মো. নাছির’র বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালের আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, ২৪ জানুয়ারিতে একটি মামলায় নাছিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় সিএমপির পতেঙ্গা থানা পুলিশ।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post