ড. কামালের চেম্বারে ডিএমপি কমিশনারসহ ১৫ পুলিশ কর্মকর্তা

আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১:৩৮ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২৬ ডিসেম্বর ২০১৮, বুধবার ০১:৩৫ পিএম |

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে প্রবেশ করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তারা।

বুধবার দুপুরে ড. কামালের মতিঝিলের চেম্বারে তারা প্রবেশ করেন।

মতিঝিলের ডিসি আনোয়ার হোসেন, ডিসি কামরুজ্জামান, এডিসি শিবলি নোমানসহ পুলিশের ১৫ জন শীর্ষ কর্মকর্তারা সেখানে গেছেন। তবে কি কারণে তারা সেখানে গেছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post