প্রচারণায় গিয়ে বিএনপি প্রার্থী মেজর আখতার রক্তাক্ত, ছেলে আটক

আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১১:০৫ পূর্বাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

কিশোরগঞ্জ | ২৫ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার ১১:০৫ পিএম |

কিশোরগঞ্জ-২ আসনে (পাকুন্দিয়া-কটিয়াদি) নির্বাচনী প্রচারণার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে রক্তাক্ত হয়েছেন আলোচিত বিএনপি প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

সোমবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মেজর আখতারের ছেলে মো. সাব্বির জামান রনিকে আটক করা হয়েছে।
পুলিশের দাবি, পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন।

অভিযোগ করে বিএনপির নেতারা বলেন, কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি এলাকায় ধানের শীষের প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন প্রচারণা চালাতে গেলে পুলিশ বিনা উস্কানিতে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে।

এ সময় পুলিশের লাঠিচার্জে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন রক্তাক্ত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
তবে কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীনের দাবি, প্রচারণার সময় পুলিশের উপস্থিতি দেখে বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দেয়। তাদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় জড়িত থাকায় ধানের শীষের প্রার্থীর ছেলে মো. সাব্বির জামান রনিকে আটক করা হয়েছে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post