মামলা-হামলা ও পুলিশি গ্রেপ্তার ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে: খসরু

আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ৯:৩৮ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৪ ডিসেম্বর ২০১৮, সোমবার ০৯:৩০ পিএম |

বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা নেতা-কর্মীদের বাসায় গিয়ে পরিবারের সদসদ্যের সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী ও বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে প্রথমে যান চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানা বিএনপির সভাপতি মো. সেকান্দরের বাসায়।

আমীর খসরু এসময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদেরকে সহমর্মিতা জানান। পরে সেখান থেকে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা জানে আলম, ফরিদ আহমদ ও যুবদল নেতা একরাম সিদ্দিকীর বাসায় যান।

রোববারও (২৩ ডিসেম্বর) নগর বিএনপির উপদেষ্টা এম এ শুক্কুর, বিএনপি নেতা এম এ মুসা বাবলু ও লোকমান হোসেন বাবুলের বাসায় যান।

খসরু বলেন, হামলা-মামলা, পুলিশি অভিযান ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। প্রচারণায় অংশ নিলেই পুলিশ গ্রেপ্তার করছে। বিএনপি প্রার্থীদের ওপর হামলা করছে। এরপরও নির্বাচন কমিশনারের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ অবস্থা বন্ধ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- সদরঘাট থানা বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু, বিএনপি নেতা মোস্তফিজুর রহমান মোস্তাক, আবু তাহের, ডবল মুরিং থানা ছাত্রদল নেতা সালাউদ্দিন, রাশেদ, সুমন, রাকিব, হৃদয়, জীবন প্রমুখ।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post