স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৪ ডিসেম্বর ২০১৮, সোমবার ০৩:৩৫ পিএম |:
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় এই বছর চট্টগ্রামের পাসের হার ৯৭.৯৮ শতাংশ এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫.৮৭ শতাংশ।
সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পিইসি-ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা (শিক্ষা ও আইসিটি) আমিরুল কায়ছার।
তিনি বলেন, এবার পিইসিতে জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৮৪ জন শিক্ষার্থী। ইবতেদায়ীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৯৯৯ জন।
জানা যায়, এই বছর পিইসিতে চট্টগ্রাম মহানগরসহ চট্টগ্রামের ২০ শিক্ষা থানার ১ লাখ ৪১ হাজার ২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৮ হাজার ১৭৪ জন। অন্যদিকে, ইবতেদায়ী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ২৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে পাস করেছে ২২ হাজার ৮৩০ জন।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
