সুষ্ঠ নির্বাচন হলেই জয় নিশ্চিত: নোমান

আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ১:৫৫ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৪ ডিসেম্বর ২০১৮, সোমবার ০১:৫৫ পিএম |

সব তো ওদের (ক্ষমতাসীন), আমাদের নেতা-কর্মীরা রাতে বাসায় থাকতে পারছেন না, পুলিশ হয়রানী করছে, পোস্টার-ব্যানার ছিড়ে ফেলছে। এতো কিছু পরও আমরা নির্বাচনে থাকবো ইনশাল্লাহ, সুষ্ঠ নির্বাচনের জন্য মরতে হলে মরবো, তাতে কোন আপসোস নেই, দেশের স্বার্থে ও গণতন্ত্র রক্ষায় নির্বাচনের একদিন আগে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার সকল নেতৃবৃন্দ প্রতি আহŸান জানান চট্টগ্রাম-১০ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল নোমান।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে মুঠোফোনে আলাপকালে বিএনপির নেতা ও সাবেক এই মন্ত্রী এসব কথা বলেন।

নোমান বলেন, সারাজীবন মানুষের পাশে ছিলাম। তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি। ভবিষ্যতে যতদিন বেচে থাকবো চেষ্টা করে যাব। জনগণই আমার ভরসা। তাই মানুষ আমাকে তাদের হৃদয়ে জায়গা করে দিয়েছে।

সাবেক এই মন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণা শুরু থেকে বিএনপির পক্ষে মানুষের গণজোয়ার দেখে তারা আমাদের নেতা-কর্মীদের বার বার আমার প্রচারণায় হামলা-ভাংচুর চালিয়েছে। যেখানে প্রচারণা করতে গিয়েছি সেখানে তরুণ-তরুণী থেকে শুরু করে বৃদ্ধরাও দেখামাত্রই উৎসাহ দিয়েছেন, নোমান ভাই চেষ্টা চালিয়ে যান-ভোট আপনাকে দেব।

প্রচারণায় বাধা-বিপত্তি বিষয়ে এক প্রশ্নের জবাবে নোমান বলেন, হামলা-মামলা তো গত দশ বছর ধরে সবার কাধে ঝুলছে, এটা আবার নতুন কি? বিএনপির পক্ষে মানুষের গণজোয়ার। তাই শত বাধা-বিপত্তির মধ্যেও আমরা নির্বাচনে থাকবো। কারণ নির্বাচনে থাকাটাই আন্দোলনের অংশ। ভোটাররা শুধু ভোট দিতে পারলেই হলো। এতেই আমাদের জয় নিশ্চিত।

নির্বাচনের প্রতিশ্রুতি বিষয়ে নোমান বলেন, আমি যদি জয়ী হই, এলাকার প্রধান সমস্যাগুলো চিহিৃত করে সেই অনুযায়ী কাজ করবো। যেমন-জলাবদ্ধতা নিরসনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সিটি করপোরেশন বা সিডিএ দিয়ে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব না। বাজেটে খাত সৃষ্টি করে, আলাদা অর্থ বরাদ্দ নিয়ে জলাবদ্ধতা নিরসনের জন্য ব্যয় করতে হবে। তবেই জলাবদ্ধতামুক্ত হবে চট্টগ্রাম মহানগর।

দ্বিতীয় সমস্যার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা। এখানে বড় ধরনের মেডিকেল কলেজ বা হাসপাতাল নেই। ওয়ার্ডভিত্তিক কোনো কমিউনিটি সেবা নেই। তাই এখানকার মানুষ, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয় বেশি। তাই স্বাস্থ্যসেবার মান এখানে বাড়ানো দরকার। আমি নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে এসব বিষয় বাস্তবায়নের দিকে নজর বাড়াবো, পাশাপাশি মহানগরে এখানেও শিক্ষা ব্যবস্থার মান ভালো হওয়া দরকার ছিলো, কিন্তু এখানে শিক্ষাব্যবস্থা এখনও অনুন্নত। এ ব্যাপারে আরো জোরালো ব্যবস্থা নেয়ার কথা জানালেন সাবেক এই মন্ত্রী ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল নোমান।##

এর আগে, ১৬ ডিসেম্বর মহানগরের হালিশহর থানার নয়াবাজার এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের বিজয় র‌্যালিতে হামলা-ভাংচুর করেছিল সন্ত্রাসীরা। এসময় নোমানও হামলা শিকার হয়। ঘটনাস্থল থেকে কোন রকম বেঁচে ওইদিন সন্ধ্যায় নিজ ভবনে সংবাদ সম্মেলনে তিনি হামলা-ভাংচুরের বিষয়টি অভিযোগ করেছেন।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post