নাঙ্গলকোটে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীর বাড়িতে আগুন দিয়েছে ছাত্রলীগ-যুবলীগ

আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১০:২১ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

কুমিল্লা | ২৩ ডিসেম্বর ২০১৮, রবিবার ১০:২০ পিএম |

কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোটের বেতাগাঁও গ্রামে বিএনপি-জামায়াতের অন্তত ১৫ বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের বিরুদ্ধে।

রবিবার (২৩ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগের লোকজন পুরো গ্রাম ঘেরাও করে আগুন লাগিয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়।

এ ব্যাপারে বিএনপির প্রার্থী আলহাজ্জ মনিরুল হক চৌধুরীর মেয়ে ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, আমাদের নেতাকর্মীদের বাড়িতে আগুন দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগ ও যুবলীগ নয়। সেখানে এ ঘটনা ঘঠিয়েছে বিএনপি-জামায়তের লোকজন। তারা একটি খড়ের স্তুপে আগুন লাগিয়ে দিয়েছে।

উল্লেখ্য, আগামীকাল নাঙ্গলকোট উপজেলায় বিএনপির প্রার্থী আলহাজ্জ মনিরুল হক চৌধুরীর পক্ষে তার মেয়ে ড. চৌধুরী সায়মা ফেরদৌস ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর ধানের শীষের প্রচারণার কথা রয়েছে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post