পটিয়ার ওসির প্রত্যাহার চান ধানের শীষের প্রার্থী

আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ৭:৫৫ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৩ ডিসেম্বর ২০১৮, রবিবার ০৭:২০ পিএম |

মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহর প্রত্যাহার চেয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের ধানের শীষের প্রার্থী এনামুল হক এনাম।

রবিবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে এনামুল হক অভিযোগ করে বলেন, আমার নির্বাচনী এলাকায় এ পর্যন্ত ৬০ জন নেতা-কর্মীকে পুলিশ বিনা কারণে গ্রেফতার করেছে। নেমপ্লেট ছাড়া পুলিশের পোশাক পড়া সদস্যরা গিয়ে নেতা-কর্মীদের হয়রানি করছে। গণসংযোগকালে সরকারদলীয় সমর্থকরা হামলা করছে। পটিয়া থানা পুলিশের কাছে এসব অভিযোগ দিলেও তারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। তাই ওসি নেয়ামত উল্লাহকে প্রত্যাহার করে নিতে হবে।

এনাম আরো বলেন, আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে পুলিশ প্রশাসন ও সরকারদলীয় সমর্থকরা একজোট হয়েছে। এলাকায় গণসংযোগ যাতে করতে না পারি, সেজন্য রাতে পুলিশ অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করছে।

তিনি বলেন, শুধু পুলিশ নয়, সরকারদলীয় সমর্থকরা শান্তির হাট, কমল মুন্সির হাট, বুধপুরা, কোলাগাঁও, বাদামতলী, কুসুমপুরা সহ বেশ কয়েকটি এলাকায় ভাঙচুর চালায়। এসব বিষয়ে ১৮ ও ১৯ ডিসেম্বর জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post