অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৩ ডিসেম্বর ২০১৮, রবিবার ০৭:১৫ পিএম |
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী কর্নেল (অব:) আজিম উল্লাহ বাহারের গণসংযোগে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় প্রার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার মোহাম্মদ তকিরহাটে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- প্রার্থী আজিমুল্লাহ বাহার, সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী, আজম খান, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ মাসুদ, সাইফুল ইসলাম, গিয়াস উদ্দিন, আহমদ রশিদ চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম, আমিন তালুকদার, শহিদুল আজম, মোহাম্মসদ এনাম হোসেন, মোহাম্মদ হায়দার আলীসহ ১৫ নেতাকর্মী আহত হয়েছে।
আহত সবাইকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গণসংযোগে থাকা এক বলেন, আমরা তকিরহাটে মিছিল নিয়ে যাচ্ছিলাম এমন সময় অতর্কিত ভাবে ২০/২৫ জন লাঠি, লোহার রড নিয়ে আমাদের উপর হামলা করে।
এ ব্যাপারে আজিমুল্লাহ বাহার বলেন, নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য সুপরিকল্পভাবে প্রতিপক্ষ প্রার্থীর লালিত গুন্ডারা হামলা চালিয়েছে। জীবন গেলেও নির্বাচন থেকে সরে দাঁড়াব না বলে তিনি জানান।
এঘটনায় ফটিকছড়ি থানার ওসির বক্তব্য পাওয়া যায়নি।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
