জিয়ার হত্যাকারী মোজাফফর এখন কলকাতায়

আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ৯:৫২ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২২ ডিসেম্বর ২০১৮, শনিবার ০৯:৪০ পিএম |

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর ভারতীয় পাসপোর্ট নিয়ে কলকাতায় অবস্থান করছেন বলে তথ্য দিয়েছেন সাউথ এশিয়ান মনিটরের নির্বাহী সম্পাদক চন্দন নন্দী।

শনিবার ঢাকায় জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত এক সেমিনারে ভারতীয় এ সাংবাদিক বলেন, জেনারেল জিয়া হত্যার একজন মেজর মোজাফফর ভারতীয় পাসপোর্ট নিয়ে কলকাতায় অবস্থান করছেন। এটা তিনি শুনে আসছেন। তিনি বলেন, র’ যে বাংলাদেশের নির্বাচনে সংযুক্ত এটা এখন আর সিক্রেট (গোপন) না।

মিডিয়ার ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পাকিস্তানী গোয়েন্দা সংস্থা ভারতের গোয়েন্দা সংস্থার চেয়ে দুর্বল।

সেন্টার ফর গর্ভনেন্স স্টাডিজ আয়োজিত সেমিনারে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন বক্তারা।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post