স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২২ ডিসেম্বর ২০১৮, শনিবার ০৫:৫৫ পিএম |
আসন্ন নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় উপকূলীয় এলাকায় ১২ প্লাটুন কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড অপারেশান্স পরিদফতরের (গোয়েন্দা শাখা) সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ।
শনিবার (২২ ডিসেম্বর-১লা জানুয়ারি) পর্যন্ত উপকূলীয় এলাকায় কোস্টগার্ডর সদস্যরা মোতায়েন থাকবে।
চট্টগ্রাম বিভাগের এলাকাগুলো হলো- কক্সবাজার-৪ আসনের টেকনাফ ইউনিয়নের সেন্টমার্টিন্স, সাবরাং, বাহারছড়া, হ্নীলা, হোয়াইক্যং, টেকনাফ সদর; কক্সবাজার-২ আসনের কুতুবদিয়া ইউনিয়নের আলী আকবর ডেইল, উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং, কৈয়ারবিল, বড়ঘোপ, লেমসিখালী চট্টগ্রাম-৩ আসনের স›দ্বীপের ১৪টি ইউনিয়নে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন, বাংলাদেশ কোস্টগার্ড আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের ভোটাধিকার প্রদান সহায়তা ও সহিংসতা দমনে এবং শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার্থে তৎপর ভূমিকা পালন করছে।
অন্যান্য এলাকাসমূহ মধ্যে রয়েছে- ভোলা-১ আসনের ভোলা সদর উপজেলার ১ নম্বর রাজাপুর ও ৪ নম্বর কাচিয়া, ভোলা-২ আসনের দৌলতখান উপজেলার মদনপুর ও হাজিপুর, ভোলা-৩ আসনের তজুমুদ্দিন উপজেলার ১ নম্বর মলংচরা ও ২ নম্বর সোনাপুর, ভোলা-৪ আসনের মনপুরা উপজেলার মনপুরা ও উত্তর সাকুচিয়া এবং চরফ্যাশন উপজেলার ১৯ নম্বর ঢালচর, ১২ নম্বর চর কুকরীমুকরী ও ১৬ নম্বর মুজিবনগর, বরিশাল-৪ আসনের মেহেন্দীগঞ্জ উপজেলার ১৪ নম্বর শ্রীপুর, ৯ নম্বর জাঙ্গালীয়া, ১২ নম্বর দড়িরচর খাজুরিয়া, ১৩ নম্বর গোবিন্দপুর, নোয়াখালী-৪ আসনের হাতিয়া উপজেলার হরনী ও চান্দনী পটুয়াখালী-৪ আসনের রাঙ্গাবালী উপজেলার ২ নম্বর বড় বাইসদিয়া ইউনিয়ন। এছাড়া খুলনা বিভাগে দায়িত্ব পালন করবে কোস্টগার্ডের ১০টি প্লাটুন। এলাকাগুলো হলো- খুলনা-১ আসনের দাকোপে ৯ টি ইউনিয়ন।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
