ইপিজেডে বিএনপির সহসভাপতি গ্রেপ্তার

আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ৫:৫৪ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২২ ডিসেম্বর ২০১৮, শনিবার ০৫:৫৫ পিএম |

ভাংচুর-নাশকত মামলার আসামী মহানগরের ইপিজেড থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান (৬০) প্রকাশ গিনি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ ডিসেম্বর) দিনগত রাতে মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গিনি মাইলের মাথা এলাকার আবদুল মাবুদ সওদাগর বাড়ির মৃত আব্দুস সামাদের পুত্র।

ইপিজেড থানার ওসি মীর নুরুল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় নাশকতা ও ভাংচুরের ৫টি মামলা রয়েছে বলে ওসি জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post