অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২২ ডিসেম্বর ২০১৮, শনিবার ১২:৩০ পিএম |
মুঠোফোনে ক্ষুদে বার্তা (এসএমএস)’র মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লাঙ্গল প্রতীকে ভোট চাইছেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ।
খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তিনি। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ের দৌড়াদৌড়ি ও এলাকায় গিয়ে প্রচার-প্রচারণা চালানোর ভয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে পাহাড়ের স্থানীয়রা এমন মন্তব্য করেছেন।
আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণকে সামনে রেখে এই আসনে স্থানীয় অন্যান্য প্রার্থীদের পাহাড়ের দুর্গম জনপদে নির্ঘুম প্রচারণায় ব্যস্ত সময় পার করলেও একমাত্র প্রার্থী ভিন্ন আঙ্গিকে ও সহজ পদ্ধতিতে ঘরে বসে মুঠোফোনে এসএমএস’র মাধ্যমে সোলায়মান আলম শেঠ নির্বাচনীয় প্রচারণা চালাচ্ছেন।
স্থানীয়রা জানান, সোলায়মান আলম শেঠ এখনো ভোটার না। তার বাড়ি চট্টগ্রাম শহরে, তিনি জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি। সোলায়মান শেঠ কখনও পাহাড়ের দুর্গম এলাকায় আসেননি। পাহাড়ের স্থানীয়রা কিভাবে জীবন যাপন করছেন তা তিনি জানেন না। আর মাত্র কয়েকদিন পর জাতীয় নির্বাচন। তিনি পাহাড়ে জনবসতিতে না এসে মোবাইলের এসএমএস’র মাধ্যমে ভোট ভিক্ষা করছেন। এটা আমাদের কাছে হাস্যকর ছাড়া আর কিছুই না বলে তারা মন্তব্য করেন।
খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টি সহ মোট ৫জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সোলায়মান আলম শেঠ এর সঙ্গে মুঠোফোনে কল দিলে রিসিভি করে তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন বলে কল কেটে দেন। এই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
