অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২১ ডিসেম্বর ২০১৮, শুক্রবার ০৩:২৫ পিএম |
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা যাত্রীর লাগেজের ভেতরে থাকা পৌনে এক কেজি স্বর্ণ সহ জাহিদুল ইসলাম নামে একজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় মাসকাট থেকে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে পৌনে ১ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) নাসির উদ্দিন মাহমুদ খান বলেন, আজ সকালে মাসকাট আসা যাত্রী জাহিদুল ইসলামের লাগেজ স্ক্যানিংয়ের সময় পান-সুপারি গুঁড়ো করার একটি হামানদিস্তার ভেতর থেকে পৌনে ১ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এঘটনায় যাত্রী জাহিদুল ইসলামকে আটক করা হয়।
আটককৃত জাহিদুল ইসলামকে সিএমপির পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
