স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ঢাকা | ২১ ডিসেম্বর ২০১৮, শুক্রবার ০১:৪৫ পিএম |
বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু সেই নির্বাচন এখন প্রহসনে পরিণত হয়েছে। সারাদেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
শুক্রবার সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
শেষ মুহূর্তে হলেও নির্বাচন কমিশন (ইসি) ও আইনশৃঙ্খলা বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
