স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

যশোর | ২১ ডিসেম্বর ২০১৮, শুক্রবার ০১:৪৫ পিএম |
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াতের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ মো. শাহাদাৎ হোসেনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে দাবি পুলিশের।
পুলিশ সূত্র জানিয়েছে, জামায়াত প্রার্থী আবু সাঈদ মো. শাহাদাৎ হোসেন ওরফে মুহাদ্দিস আবু সাঈদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিলেও পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, শুক্রবার সকালে আবু সাঈদ মো. শাহাদাৎ হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পেন্ডিং মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
