স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২০ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার ০৯:৪১০ পিএম |
চট্টগ্রাম-৯ (বাকলিয়া-কোতয়ালি) আসনে ধানের শীষের প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির কারাবন্দি ডা. শাহাদাত হোসেনের পক্ষে প্রচারণা করেছেন জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) নগরের জহুর হকার্স মার্কেট, লালদিঘীর পাড়, হাজারী গলি, টেরিবাজার, বদরপট্টি এলাকায় গণসংযোগ করেন আইনজীবীরা।
গণসংযোগকালে নেতৃবৃন্দরা কারাবন্দী ডা. শাহাদাত হোসেনকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এজন্য তারা বিরোধী দলের গণসংযোগে হামলা করছে, প্রশাসনকে ব্যবহার করে নেতাকর্মীদের গ্রেফতার করছে। তারা বুঝে গেছে জনগণ তাদের ভোট দিবে না। মানুষকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। এখন তারা নির্বাচনের দিন কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে।
নেতৃবৃন্দ আগামী ৩০ ডিসেম্বর জনগণকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার এবং ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট চট্টগ্রামের আহ্বায়ক এড. দেলোয়ার হোসেন চৌধুরী, সচিব এড. নাজিম উদ্দিন চৌধুরী, আবদুস সাত্তার, এড. জহুরুল আলম, এড. এস.ইউ.এম. নুরুল ইসলাম, এড. ফজলুল আমিন, এড. মো: ইসহাক, এড. সোলেমান হায়দার, এড. সিরাজুল ইসলাম চৌধুরী, এড. মাঈন উদ্দিন, এড. সৈয়দ আহমেদ সিকদার, এড. শামসুল আলম, এড. রকি আহম্মদ, এড. শাহাদাত হোসেন, এড. সেলিমা খানম, এড. তাজুল ইসলাম, এড. খুরশিদ আলম, এড. এরশাদুর রহমান টিটু, এড. জায়েদ বিন রশিদ, এড. নুরুল করিম এরফান, এড. অঞ্জন প্রসাদ দে, এড. কবির হোসেন, এড. কাজী মো. হাসান, এড. হাসান কায়েস, এড. আনোয়ার হোসেন, এড. অলি আহম্মদ, এড. ওয়াহেদ হাসান চৌধুরী, এড.মনজুর হোসেন, এড. হাবিব উল্লাহ, এড. হেলাল উদ্দিন বাবু প্রমুখ।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
