আ’লীগই ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে অভিযোগ বিএনপির

আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ৮:৩৫ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ছবি : সংগৃহিত

ঢাকা | ২০ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার ০৮:৩৫ পিএম |

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপি নয়, আওয়ামী লীগই ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে।’ একটি প্রহসনের নির্বাচনের জন্য প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সরকারের হাতের মুঠোয় পুলিশ, র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনী; বিএনপি পলাতক অবস্থায় আছে। বিএনপি দৌড়ের ওপর আছে। লাখ লাখ মামলার কারণে নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছে না, ঘরে থাকতে পারছে না। ওরা মেকানিজম করবে কী করে, ওরা ভুয়া ব্যালট পেপার ছাপবে কী করে? আরে বিএনপি তো পোস্টার ছাপাতে গেলে সেই প্রেসে গিয়ে হামলা করছে।’

রিজভী বলেন, ‘ভোট ডাকাতির সব আয়োজন করছে সরকার।’ প্রতিদিনই বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘বুধবার হাইকোর্টে হাজিরা দিতে আসা দুই বিএনপি নেতাকে ধরে নিয়ে গেছে সাদা পোশাকের পুলিশ, অথচ তা অস্বীকার করা হচ্ছে।’

ক্ষমতাসীনদের জয়ী করতে নির্লজ্জ ভূমিকায় অবতীর্ণ হয়েছে নির্বাচন কমিশন উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, ‘সিইসি এতটাই বেপরোয়া যে একজন ইসির অস্তিত্বে আঘাত করেছেন তিনি।’

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post