এমপি লতিফের স্ত্রীর ভাই খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ৪:৪৩ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ঢাকা| ২০ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার ১২:০০ পিএম |

চট্টগ্রামের সংসদ সদস্য এম,এ লতিফের স্ত্রীর ভাই তোফায়েল আহমেদ রফিক (৬০) খুনের ঘটনায় গৃহকর্মী জয়েস চাকমা (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।

বুধবার বিকেলে রাঙ্গামাটি জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পিবিআই’য়ের চট্টগ্রাম বিভাগীয় পুলিশ সুপার মো. ইকবাল।

পুলিশ সুপার মো. ইকবাল জানান, ভুয়া কাগজপত্র দিয়ে নিহত রফিকের বাসায় চাকরি নেয় আসামি জয়েস চাকমা। তার উদ্দেশ্য খারাপ ছিল। লুটপাটের উদ্দেশ্যে সে রফিককে খুন করার পর নগদ ১১ হাজার টাকা, ১টি ক্যামেরা ও ১টি মোবাইল নিয়ে পালিয়ে যায়। গতকাল বুধবার বিকেলে গ্রেপ্তারের পর তার কাছ থেকে লুট হওয়া মোবাইল ফোন ও ক্যামেরাসহ নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

এর আগে, গত ১৪ ডিসেম্বর মহানগরের বারেক বিল্ডিংয়ে নিজ বাসায় খুন তোফায়েল আহমেদ রফিক।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post