অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২০ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার ০২:৪০ পিএম |
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে মুজিব কোট ও নৌকার ব্যাজ পরে বিএনপির লোকজন সহিংসতা করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী মাশরাফির পক্ষে ভোট চাওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।
প্রধানমন্ত্রী বলেন, তারা আমাদের দুইজন লোককে হত্যা করেছে। আগুন দিয়ে কয়েকটি জায়গায় নৌকার অফিস পুড়িয়ে দিয়েছে। নির্বাচনের আগে মুজিব কোট ও নৌকার ব্যাজ পরে বিএনপি বিশৃঙ্খলা ও সহিংসা সৃষ্টির পায়তারা করছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এসময় তিনি মাশরাফিকে নৌকা মার্কায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
