স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২০ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার ০২:৪০ পিএম |
রোগ নির্ণয়কে কেন্দ্র করে মনগড়া প্রতিবেদনে ভুল চিকিৎসার শিকার সহকারী প্রধান শিক্ষক সৈয়দ ফজলুল রহমান মুরাদের মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সাতকানিয়া মডেল হাইস্কুলের সাবেক ছাত্ররা।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা এ দাবি জানান।
এক ছাত্রের ফেস্টুনে লেখা ছিল ‘আমাদের শিক্ষক কবরে কেন, ডা. জিল্লুর ও তাপস মিত্রের কাছে জবাব চাই’। আরেকটি ফেস্টুনে কচি হাতে লেখা ‘মুরাদ স্যার মরলো কেন, বিচার চাই-বিচার চাই’ বলে মানববন্ধনে স্লোগান দেয় ছাত্ররা।
মানববন্ধনে সরওয়ারবক্তব্য দেন সাতকানিয়া মডেল হাইস্কুলের সাবেক ছাত্র লায়ন ওসমান গনি চৌধুরী, অ্যাডভোকেট আমান উল্লাহ, আরিফুল হক, আবু বকর বিন হাসেম, মো. জায়েদ প্রমুখ।
তারা বলেন- ভুল চিকিৎসার জন্য দায়ী চিকিৎসকদের চাকরি থেকে অপসারণ, বিএমডিসি সনদ বাতিল, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও একইসঙ্গে দায়ী রোগ নিরূপণ কেন্দ্রের লাইসেন্স বাতিলের দাবিও জানান।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
