ইশতেহারে নির্বাচনকালীন সরকারের বিধানসহ ১৪ প্রতিশ্রুতি ঐক্যফ্রন্টের

আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ১২:১০ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা| ১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার ১২:১০ পিএম |

নির্বাচনকালীন সরকারের বিধানসহ ১৪টি প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে এ ইশতেহার ঘোষণা শুরু হয়।
ইশতেহারে নির্বাচনকালীন সরকারের বিধান, জাতীয় ঐক্য গড়া, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকদের নিরাপত্তা বিধানসহ ঐক্যফ্রন্টের ১৪ প্রতিশ্র“তির কথা উল্লেখ করেন ড. কামাল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী প্রমুখ।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post