বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ঐক্যফ্রন্টের

আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ১১:১০ পূর্বাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ঢাকা| ১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার ১০:৫০ এএম |

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

সোমবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে গণফোরামের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামীম গণমাধ্যমকে বলেন, সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

জানা গেছে, ঐক্যফ্রন্টের প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর হামলা, গণগ্রেফতার ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎসহ সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন ড. কামাল হোসেন।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post