স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ঢাকা | ১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার ০৪:০৫ পিএম |
দেশ একদিকে বিজয় দিবস পালন করছে। অন্যদিকে দেশে চলছে অত্যাচার, অনাচার, অন্যায়। একাদশ জাতীয় নির্বাচনে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ চেয়েছিলাম, যা এখনও পাইনি। অথচ দুই সপ্তাহ পর এই নির্বাচন হওয়ার কথা। আমাদের প্রার্থীদের এখনও গুলি করা হচ্ছে, প্রচারে নামতে দেওয়া হচ্ছে না, কর্মীদের গ্রেফতার করা হচ্ছে’।একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা যে ধরনের পরিবেশ চেয়েছিলাম তা এখনও পাইনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিজয়ের ৪৭ বছরে এসে আজ গণতন্ত্র কারারুদ্ধ। দেশনেত্রীর (খালেদা জিয়া) মুক্তির জন্য আমাদের আন্দোলন চলবে।
রোববার সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এ অভিযোগ করেন তিনি।
দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যতই অত্যাচার করা হোক দেশনেত্রীর মুক্তির আন্দোলন থেকে আমরা সরে আসবো না। তার (খালেদা জিয়অ) মুক্তির আন্দোলন চলছে, চলবে। জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে নেত্রীকে মুক্ত করবে।
এসময় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
