স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

নোয়াখালী | ১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার ১১:২০ এএম |
নোয়াখালীর সেনবাগে বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিলের প্রস্তুতিকালে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে আ’লীগের কর্মীরা। এতে বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছেন। আজ রোববার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
সেনবাগে বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন ফারুক বলেন, বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে রাখতেই এ হামলা চালানো হয়েছে।
হামলার জন্য আ’লীগকে দায়ী করে তিনি বলেন, এ হামলায় আমার নেতা-কর্মীদের মধ্যে ২০-২৫ জন আহত হয়েছেন। তারা এখন আতঙ্কিত। তবে এমন করে হামলা চালিয়ে বিএনপিকে নির্বাচন থেকে বিরত রাখা যাবে না।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
