ওসির গুলিতে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ

আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ৮:৩৯ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

নোয়াখালী | ১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার ০৮:৩০ পিএম |

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন। নোয়াখালীর সোনাইমুড়িতে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে ওসির গুলিতে তিনি আহত হন।

তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে সোনাইমুড়ি বাজারে এ ঘটনা ঘটে।

এসময় তার সঙ্গে থাকা বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, আজ নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহবুব উদ্দিন খোকনের ছেলে ব্যারিস্টার সাকিব মাহবুব জানান, তার শরীরে পাঁচটি বুলেট বিদ্ধ হয়েছে। পেছনে চারটি ও সামনে একটি বুলেট বিদ্ধ হয়। সাকিব মাহবুব বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ চলাকালে এক পর্যায়ে পুলিশ এ্যাকশনে যায়।

ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন ছাড়াও এসময় তার সঙ্গে থাকা বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওসি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়ে আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post