স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার ০৮:২০ পিএম |
চট্টগ্রাম-৯ (কোতয়ালি-বাকলিয়া) মহানগরের চকবাজার এলাকায় আসনে বিএনপির প্রার্থী কারাবন্দি ডা. শাহাদাত হোসেনের পক্ষে গণসংযোগকালে সবুক্তগীন সিদ্দিকী মক্কি নামে বিএনপির এক নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।
সবুক্তগীন সিদ্দিকী মক্কি মহানগর বিএনপির সহ-সভাপতি।
বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন বলেন, সবুক্তগীন থানার এজাহারভুক্ত আসামি। তাই তাকে আটক করা হয়েছে।
গণসংযোগকালে পেছন দিক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ করেন ডা. শাহাদাতের ব্যক্তিগত সহকারী মারুফ চৌধুরী।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
