ভোটের ফলাফল আগে থেকে নির্ধারিত: শহিদুল আলম

আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ২:১৯ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার ০২:২০ পিএম |

দেশের নির্বাচন ও রাজনীতি নিয়ে আবারো বিতর্কিত মন্তব্য করেছেন আলোকচিত্রী শহিদুল আলম। তিনি বলেন, ভোটের ফলাফল আগে থেকে নির্ধারিত। দেশের সাধারণ মানুষ তাই এ নির্বাচনকে অর্থহীন মনে করে।

শুক্রবার বার্তাসংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এ মন্তব্য করেন তিনি।

শহিদুল আলম বলেন, তিনি বাংলাদেশে অবাধ ও স্বচ্ছ নির্বাচন আশা করেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটি সম্ভব নয়। তার অভিযোগ, স্বাধীনভাবে ভোট দেয়ার ক্ষেত্রে সবার মধ্যে ভীতি কাজ করছে।

এর আগে আল জাজিরা টেলিভিশনে দেশের রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হন শহীদুল আলম। গত ১৫ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান তিনি। সূত্র : ডিবিসি নিউজ

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post