
স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
চট্টগ্রাম | ১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার ০১:২৪৫ পিএম |
বিএনপিনকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা চালাচ্ছে সরকার এমন দাবি করে ‘গণতন্ত্রের মুক্তি’ জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৫ ডিসেম্বর) মহানগরের ইপিজেড দুই নম্বর মাইলের মাথা এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় খসরু বলেন, দেশের মানুষ শান্তিতে নেই, সরকারের অত্যাচারে মানুষ অতিষ্ট হয়ে গেছে। বিনাকারণে মানুষকে মামলা দিচ্ছে, গ্রেফতার করছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। সব হামলা মামলা প্রতিহত করে ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে ধানের শীষকে জয় জুক্ত করতে হবে।
ভোটাধিকার হরণ করেছে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখে জিয়া পরিবারের জনপ্রিয়তা কমাতে চাচ্ছে। নির্বাচনি প্রচারণা চালানোর সময় প্রতিদিনই আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
