হাটহাজারিতে নকল সয়াবিন তেলের কারখানায় অভিযান, গ্রেপ্তার ১

আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ৯:৫৪ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার ০৯:৪০ পিএম |

সয়াবিন তেলের আদলে ‘নুর ও সানরাইজ’ নাম দিয়ে ভেজাল পামওয়েল দিয়ে তৈরী করা হচ্ছে আসল সয়াবিন তেল। তেলের প্লাস্টিকের কৌটার উপর লাগানো স্টিাকার ছিল বেশ চকচকে। কৌটার ওই স্টিকারে মনে হবে আসল সয়াবিন তেল।

এমন একটি কারখানায় অভিযান চালায় চট্টগ্রামের হাটহাজারি উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের পশ্চিমে ওই নকল কারখানায় অভিযান চালানো হয়। এসময় সেলিম হাওলাদার (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানাটিতে অভিযান চালিয়ে ভেজাল সয়াবিন তেল জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় নকল সয়াবিন তেল বাজারজাত করার অপরাধে কারখানার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার পর কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে বলে তিনি জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post