কোতয়ালিতে অস্ত্রসহ ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ৬:১০ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার ০৬:১০ পিএম |

চট্টগ্রাম মহানগরের কোতয়ালি থানা এলাকায় টেকনাফের ইয়াবা ব্যবসায়ী মো. সাব্বির প্রকাশ বার্মা সাব্বির (৩০)কে গ্রেপ্তার করেছেন মহানগর গোয়েন্দা পু্লশি।

এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৪ ডিসেম্বর) ভোরে ফিরিঙ্গীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (পশ্চিম) মোহাম্মদ মঈনুল ইসলাম।

গ্রেপ্তারকৃত সাব্বির কক্সবাজারের টেকনাফ উপজেলার পল্লানপাড়া এলাকার মো. ছিদ্দিকের পুত্র।

মঈনুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বার্মা সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। সাব্বির একজন আন্তর্জাতিক ইয়াবা ব্যবসায়ী। তিনি টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী সাইফুল করিমের পার্টনার। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post