সীতাকুণ্ডে ৪ বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ৫:০১ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার ০৪:৫০ পিএম |

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট এলাকায় ধানের শীষ প্রতীকে নির্বাচনী গণসংযোগকালে ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৪ ডিসেম্বর) বিএনপি মনোনীত প্রার্থী ইসহাক কাদের চৌধুরী’র পক্ষে গণসংগযোগকালে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে সকাল সাড়ে ১০ টায় মাদামবিবিরহাট শাহজানীয়া মাজার জেয়ারতের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন ইসহাক কাদের চৌধুরী।

এসময় মাদামবিবিরহাট বাজারের পথচারী ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় শেষে পুলিশের উপস্থিতি দেখে তড়িগড়ি করে নির্বাচনী প্রচারণা শেষ করেন তারা।

এ ব্যাপারে ইসহাক কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, আমাদের প্রথম নির্বাচনী সভা থেকে পুলিশ ২৫ জনের মত নেতা কর্মীকে আটক করে। আজ নির্বাচনী প্রচারণা শেষে নবী চৌধুরী, শাহাদাত, জাবেদ, শামসু নামে ৪ জনকে আটক করে পুলিশ।

তিনি আরো বলেন, সার্বিক পরিস্থিতি যেরকম দেখা যাচ্ছে তাতে লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলা যায় না। এভাবে চললে নির্বাচন সুষ্ঠু হবে না।

সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post