স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার ০৩:১৫ পিএম |
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (১৪ ডিসেম্বর) ভোরে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে সাইয়িদ ইকরাম শাফী (৪৮) ও আজাদ কামাল নিশান (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয় বলে জানান পিবিআই পরিদর্শক (মেট্রো) সন্তোষ কুমার চাকমা।
পিবিআই কর্মকর্তা সন্তোষ জানান, কুমিরা ডালচাল মিয়া মাজার গেইট এলাকায় ইকরাম শাফী, বক্কর ও নিশানের ‘আহমদিয়া এন্টারপ্রাইজ’ নামে একটি ফোন, কম্পিউটার দোকান থেকে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে কুটুক্তি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়েছে।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
