চট্টগ্রামে মলম পার্টির খপ্পরে পড়ে নিহত ১

আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ৬:৪৮ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

প্রতীকী ছবি

চট্টগ্রাম | ১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার ০৬:৫০ পিএম |

চট্টগ্রাম মহানগরের একটি গণপরিবহনে আসা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় মহানগরের একটি গণপরিবহনে আসা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এক ব্যক্তি। সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করায় বাসের লোকজন। আজ বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। তবে তার পকেটে থাকা কাগজপত্র থেকে ধারণা করা হচ্ছে তিনি স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান।

এদিকে নিহতের পরিচয় পুলিশ জানাতে পারেননি।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post