অনলাইন | সিটিজিসান.কম
ঢাকা | ১২ ডিসেম্বর ২০১৮, বুধবার ০১:৫০ পিএম |
নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে হামলা, বিরোধী দলের নেতাদের গ্রেফতারসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মাদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠকে বসবে বিএনপির একটি প্রতিনিধি দল।
বুধবার বিকাল ৩টায় পুলিশ হেডকোয়াটার্সে আইজিপির কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রতিনিধি দলে বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম প্রমুখ উপস্থিত থাকবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবির খান।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে নিজের নির্বাচনী এলাকায় গেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে দলটির প্রার্থীদের নির্বাচনী অফিসসহ নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার নোয়াখালী ও ফরিদপুরে দুইজন নিহতের ঘটনাও ঘটেছে। সুত্র : পরিবর্তন ডটকম।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
