স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
চট্টগ্রাম | ১০ ডিসেম্বর ২০১৮, সোমবার ০৯:৩০ পিএম |
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ফৌজদারহাটের বাড়ি থেকে বিএনপির ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ৮ টার দিকে তাদের আটক করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, নাশতকতার পরিকল্পনার অভিযোগে ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ঋণ খেলাপির কারণে আসলাম চৌধুরীর মনোনয়ন শেষ সময়ে বাতিল হলে তাঁর স্থলে ধানের শীষের মনোনয়ন পান বড় ভাই উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক ইসহাক কাদের চৌধুরী। আজ প্রতীক বরাদ্দের পর থেকে তিনি প্রচারণায়ও নামেন।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
