স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
চট্টগ্রাম | ০৯ ডিসেম্বর ২০১৮, রবিবার ০৯:০০ পিএম |
আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে চট্টগ্রামের সংসদীয় আসনে ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রবিবার (৯ ডিসেম্বর) রিটার্নিং চট্টগ্রাম জেলা কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহার করা হয়।
প্রার্থিতা প্রত্যাহারের মধ্যে রয়েছেন- বিএনপির ৬, জাসদের ৩, এলডিপির ২, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া একজন করে প্রার্থী জাতীয় পার্টি, বিকল্পধারা, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ, জেএসডি এবং স্বতন্ত্র একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
তারা হলেন- চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির কামালউদ্দিন আহমদ, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিকল্পধারার মাজহারুল হক শাহ, চট্টগ্রাম-৪ (সীতাকুÐ) আসনের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবুল বশর মুহাম্মদ জয়নাল আবেদীন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির ব্যারিস্টার শাকিলা ফারজানা, চট্টগ্রাম-৭(রাঙ্গুনিয়া) আসনে বিএনপির আবু আহমেদ হাসনাত, শওকত আলী নুর, ইসলামিক ফ্রন্টের আহমেদ রেজা, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে জাতীয় পার্টির ফাতেমা খুরশিদ সোমাইয়া, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে ন্যাপের আলী নেওয়াজ খান ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ আবু হানিফ, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে জাসদের মো. আনিসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে জাসদের মো. জসীম উদ্দিন ও জেএসডির শহিদ উদ্দিন মাহবুব, চট্টগ্রাম-১২ আসনে (পটিয়া) আসনের এলডিপির নাদিয়া আকতার, চট্টগ্রাম-১৩ আসনে (আনোয়ারা) বিএনপির মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে এলডিপির এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, জাসদের সুযসময় চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির শেখ মোহাম্মদ মহিউদ্দিন।
এবিষয়ে মহানগরের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে নয়জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
চট্টগ্রাম জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইলিয়াছ হোসাইন এই প্রসঙ্গে বলেন, আজ রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে ১০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
তিনি বলেন, সোমবার (১০ ডিসেম্বর) প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হবে। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের মনোনীত প্রার্থীদের তালিকা পাঠিয়েছে। যেসব আসনে একদলের একাধিক প্রার্থী মনোনয়ন নিয়েছেন, তালিকা দেখে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হবে বলে জানান।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
