স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০৯ ডিসেম্বর ২০১৮, রবিবার ০১:৫০ পিএম |
চট্টগ্রাম মহানগরের কোতয়ালি থানার কাজীর দেউরি থেকে মিজানুর রহমান (৩৫) নামে এক ঋণ খেলাপি মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ ডিসেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কোতয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন।
পুলিশ সুত্রে জানা গেছে, গত ২০১২ সালে লঙ্কা বাংলা থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ গ্রহণ করে মিজানুর রহমান। পরে ওই টাকা ব্যাংকে পরিশোধ না করায় তার বিরুদ্ধে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতে মামলা করেন ব্যাংক কর্তৃপক্ষ। আসামী মিজান অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ১০ মাসের কারাদন্ড প্রদান করেন আদালত।
তিনি বলেন, মিজান দীর্ঘদিন ধরে আত্মগোপন ছিলেন। কোতয়ালি থানার এসআই বিকাশ চন্দ্র শীলের নেতৃত্বে চার পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
